slider

সাজেকের সীমান্ত সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ১৩

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগ ছড়া উদয়পুর সীমান্ত সড়কের দাড়ি পাড়া এলাকায় ঢ্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরতর আহত হয়েছে আরো ১৩ জন। সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ১৩ মার্চ সোমবার রাত ৯ ঘটিকায় এই দূর্গটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টীম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ঢ্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ফলে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশংকা জনক মৃতের সংখ্যা বাড়তে পারে। জানাযায় ট্রাকে ৩১ জন শ্রমিক ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button