slider

বাঘাইছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে দ্বিতীয় ধাপে ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ১৩ মার্চ সোমবার সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই ল্যাপটপ বিতরণ করা হয়। বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষকগন এই ল্যাপটপ গ্রহণ করেন। বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামিলীগের ভার্প্রাপ্ত সভাপতি আলী হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button