slider

নারী উন্নয়নের লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক

মাহতাবুর রহমান,আমতলী প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের লঞ্চ ঘাট এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ৫০ জন নারীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুসরাত সুলতানা শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান, সমাজসেবী নাসরিন সিপু, তথ্য সহকারী সোনিয়া আক্তার, ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ ও গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘আমতলী তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button