slider

ঘিওরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই স্লোগানকে ধারন করে ঘিওর উপজেলা
প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সকালে র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম লেবু ও ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button