slider

নাটোরে ৫০কেজি গাঁজা সহ চালক ও হেলপার গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের হরিশপুর রামাইগাছি এলাকা থেকে ঝুটের মধ্যে গাঁজা পাচারের সময় ২টি বস্তায় ৫০ কেজি গাঁজাসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় চেক পোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত রাজ্জব আলী হাওলাদারের ছেলে ট্রাকের চালক রফিকুল হাওলাদার (২৪) এবং যশোর জেলার চৌগাছা থানার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ট্রাকের হেলপার ইয়াছিন কবির নিরব (২০)। র‌্যাবের নাটোর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব পার্শ্বে বড়হরিশপুর বাইপাস হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর একটি চেক পোস্ট পরিচালনা করে। এসময় একটি হলুদ ও নীল রঙ্গের ট্রাকের পাটাতনে ঝুটের ভিতর ২টি বস্তায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে। এ ঘটনায় নাটোর থানায় এশটি মামল দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button