slider
মজিদপুর হাইস্কুলে পুরস্কার বিতরণ সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলার মজিদ পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল স্কুল মাঠে আয়োজিত উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। স্কুলের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল হালিম মিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সূত্রধর এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার। এছাড়া স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ ক্রীড়া, সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।




