slider

ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত

আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আমার জীবন আমার সম্পদ- বীমা করলে থাকবে নিরাপদ।

১লা মার্চ সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, প্রগতি লাইফ, পপুলার লাইফ ইন্স্যুরন্স সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জগদল আদিবাসীর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.ইলিয়াস আলম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এজিএম (উন্নয়ন) ও ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান আলী, হিসাব রক্ষক গোলাম রব্বানী, মেঘনা লাইফ ইনস্যুরন্সের প্রভাষক আবুল বয়ান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান শিক্ষক লুৎফর রহমান, জীবন বীমা কর্পোরেশনের আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তাগণ, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button