slider

আদমদীঘিতে বিকাশের টাকা ছিনতাই অস্ত্রসহ গ্রেপ্তার এক

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে বিকাশের দোকানের ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ধারালো অস্ত্র সহ ছিনতাইকারী বাঁধনকে আটক করে পুলিশে সোপদ করেন জনতা।

ঘটনাটি ঘটেছে গত ২৭ ফেব্রুয়ারি রাত ৯টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম নিমাইদী রাস্তায়।

গ্রেপ্তারকৃত বাঁধন আদমদীঘির ছাতিয়ানগ্রামের চয়েন উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আদমদীঘির নিমাইদীঘি গ্রামের আবু হেনা মোস্তফা কামাল
ছাতিয়ানগ্রাম রেলগেটে বিকাশ ও ফেক্সিলোডের দোকানের ব্যবসা চালিযে আসছিলো।

প্রতিদিনের মতো গত ২৭ ফেব্রুয়ারী সোমবার রাত্রী পৌনে ৯ টার সময় দোকান বন্ধ করিয়া দোকান হইতে নগদ এক লক্ষ বিশ হাজার তিনশত টাকা এবং বিকাশ ও ফেক্সিলোভের কাজে ব্যবহৃত ৩৪টি মোবাইল ফোন সহ প্রতিবেশী দোকানদার মোঃ মামুন সহ সহ বাড়ীর উদ্দেশ্যে রওনা হইয়া নিমাইদীঘি নামকস্থানে পৌছলে ছিনতাইকারী বাঁধন সহ ৩/৪ জন ছিনতাইকারী পথরোধ করে ধারালো অস্ত্র গলায় ধরে বিকাশ ও ফেক্সি লোড ব্যবসার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পারানোর চেস্টা করে। এসময চিৎকার করলে স্থানীযরা ছিনতাইকারী বাঁধনকে আটক করে পুলিশে সোপদ করেন।

এঘটনায় বিকাশের দোকানের মালিক বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘির থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ছিনতাই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামী বাধনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়ে। বাঁধনের বিরুদ্ধে নওগাঁ জেলায হত্যা মামলা রযেছে বলে জানায় তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button