slider

তারেক জিয়া প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়–যুবলীগ সম্পাদক নিখিল

নাটোর প্রতিনিধি : যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জেনারেল জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখন তার কুসন্তান তারেক জিয়া, খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলামরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চান। কারণ শেখ হাসিনার হাত ধরেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছে। বিএনপি জামায়াত সুযোগ পেলেই আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করবে, সাধারণ মানুষ ও প্রশাসনের লোকজনের উপরে হামলা করবে, অরাজকতা করবে। তাই তাদের এসব কর্মকান্ড দমন করতে সারা দেশের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতা কর্মীদের সচেতন থাকতে হবে। বিএনপি জামায়াতের অগণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি আগুন সন্ত্রাস, জনগনের জান মালের ক্ষতি সাধন ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় নাটোর প্রেস ক্লাবের সামনে জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্ব্ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, রতœাআহমেদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর বারের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার, জেলা ছাত্র লীগের সভাপতি ফরহাদ বিন আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button