slider

লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব আলী, সধারণ সম্পাদক বেলাল

মোঃ ইলিয়াছ সানি, লামা প্রতিনিধি : বান্দরবান জেলার লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলীকে সভাপতি ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মো. বেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্য পদেরা হলেন- সহ-সভাপতি দৈনিক ডেসটিনির প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক কালবেলার প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ শামশুদ্দৌহা যুগ্ন-সাধারণ সম্পাদক, দৈনিক যুগ যুগান্তর প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি কামরুল হক মহসিন, সদস্য দৈনিক যুগান্তর বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি মো. ইলিয়াছ আরমান ও দৈনিক আজকের কক্সবাজার প্রতিনিধি আবদুল হামিদ সজিব।

শুক্রবার দুপুরে লামা প্রেসক্লাবের তৃতীয়তলাস্থ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও আবুল কাশেম সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বিকেলে কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেন-ক্লাবের উপদেষ্ঠা ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।

কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান বলেন, গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর ক্লাবের দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button