slider

গুরুদাসপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা!

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে আসাদ হোসেন (২২) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৮ আগষ্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের শাহী বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের ছাইম উদ্দিনের ছেলে। নাটোর এন এস সরকারী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি।
জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে আসাদের মা আসমা বেগম মোবাইল চার্জ দেওয়ার জন্য ছেলেকে সকালে ডাকতে থাকেন। কথার কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখতে পান ছেলে ঘরের ডাবের সঙ্গে ঝুলছে। তাঁর মা গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা তাঁর মায়ের চিৎকারে এগিয়ে গিয়ে দেখেন আসাদের মৃত্যু হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার কোন কারণ জানা যায়নি।
আসাদের বাবা ছাইমদ্দিন বলেন, কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার কোন কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে পারিবারিক ভাবে তার সাথে কারো কোন দ্বন্দও হয়নি। আত্মহত্যার কারণ কেউ বলতে পারছে না।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আব্দুল মতিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক সদর হাসপাতাল নাটোরে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button