slider
লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন লেঃ জেঃ ও বিজিবি’র সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মজিদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসাঃ সারজিনা আক্তার।
উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ।




