sliderস্থানিয়

নলছিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘নলছিটি সরকারি ডিগ্রী কলেজ’ শাখার সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঝালকাঠি জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান,সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ নিশ্চিত করা হয়েছে।

বহিস্কারাদেশের আগে রাকিব আহম্মেদকে তার বিরুদ্ধে আনীত আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত ঘটনার কারন দর্শাতে বলা হয়। তিনি এর সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং তার কর্মকান্ডে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সংগঠন থেকে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি জানান, নলছিটি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেংকারিসহ বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ থাকায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button