slider

সেরা দশে এ্যাওয়ার্ড পেলেন দাউদকান্দির জাকির

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর পেন্নাই গ্রামের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন দুবাইয়ে ব্যবসা ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড লাভ করেছেন।
দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট আয়োজিত গতকাল সন্ধ্যা সাড়ে ছ’টায় এ্যাওয়ার্ড ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমেদ তাঁর হাতে এ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেন। সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজিত অনুষ্ঠানে আরো নয়জন অনুরূপ ভাবে সম্মানিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button