slider

শুল্ক কমানো সহ পাঁচ দাবিতে নাটোরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নকল বিড়ি বন্ধ, বিড়িতে শুল্ক কমানো সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৃহত্তর রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার বেলা ১১ টায় নাটোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপ কমিশনার হাসনাইন মাহমুদ বরাবর স্মারকলিপি দেন বিড়ি শ্রমিকরা।

শ্রমিকদের দাবি গুলোহলো- রাজস্ব ফাঁকি দেয়া সকল নকল বিড়ি বন্ধ, আগামী বাজেটে বিড়ির শুল্ক ২ টাকা হ্রাস, যাচাই-বাছাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্সসহ দেয়া বন্ধ, অগ্রিমআয়কর প্রত্যাহার, নিুস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করা এবং বহুজাতিক তামাক কোম্পানির আগ্রাসন বন্ধ করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের প্রাচীন শ্রমঘন বিড়িশিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত লাখ শ্রমিক কাজকরে জীবিকা নির্বাহ করেন। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে দেশীয় এ শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে।

বিভিন্ন সময়ে বিড়ির ওপর ষড়যন্ত্র মূলক ভাবে শুল্ক বৃদ্ধির করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিতে নকল বিড়ি তৈরি করে বাজারজাত করছেন। ফলে একদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়িশিল্প মালিক ও শ্রমিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রাচীন এ কুটির শিল্পকে টিকিয়ে রাখতে আগামী বাজেটে শুল্ক হ্রাস করে নকলবিড়ি বন্ধ করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button