গোবিন্দপাড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের বানইল বাজারে এ শাস্তি সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠানে গোবিন্দ পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাবু। প্রধান অতিথিঃ বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক এমপি ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ এনামুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বুলবুল প্রমুখ। বিএনপি জামাতের দেশবিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




