সিংড়ায় শান্তি সমাবেশে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় শান্তি সমাবেশে অসুস্থ হয়ে উপজেলার চামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রশিদুল ইসলাম মৃধা(৪৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দলীয় কর্মসূচি পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে নিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকেল ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রশিদুল মৃধা চামারী ইউনিয়ন আ.লীগের সাধারণ স¤পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নূর আহমেদ মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চামারী ইউনিয়ন আ.লীগের তথ্য ও গবেষণা স¤পাদক মাহিদুল ইসলাম মানিক বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি শান্তি সমাবেশ পালনকালে সোনাপুর এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে চামারী ইউনিয়ন আ.লীগ হারালো তাদের অভিভাবককে।
মরহুমের জানাজার নামাজ তাঁর বাড়ি সংলগ্ন পাঙ্গাসিয়া ঈদগাহ মাঠে আগামীকাল রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।




