slider

সরকার মুক্তিযোদ্ধাদের সকল ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে — প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি

সাভার প্রতিনিধি: বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সকল ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় সাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজ ও উপজেলা এলাকায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের মুল ফটক, সীমানা প্রাচীর ও সংস্কারকৃত সম্মেলন কক্ষ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে উন্নয়ন করে আর বিএনপি জামায়াত উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলেও বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের মাসিক আইন শ্ঙ্খৃলা ও তথ্য মেলায় যোগদান করেন।

এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button