কুতুপালং বঙ্গবন্ধু অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ খেলাই শক্তি খেলায় বল মাদক ছেড়ে খেলতে চল সেই স্লোগান কে সামনে রেখে, কুতুপালং যুব ক্রীড়া সংঘঠন কতৃক আয়োজিত টানা ২য় বারের মতো উদ্ভোদন বঙ্গবন্ধু অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন (শাহিন) সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থা উখিয়া। বিশেষ অতিথি, ইন্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য রাজাপালং ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি, বাবু বিনয় বড়ুয়া, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড শাখা। বিশেষ অতিথি, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, কুতুপালং বাজার সমবায় সমিতির, বিশেষ অতিথি, আমান উল্লাহ মৌল্লহা, সদস্য বাংলাদেশ মুক্তি যুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি, রশিদ আহম্মদ সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী কুতুপালং বাজার, বিশেষ অতিথি, রুবেল সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী কুতুপালং বাজার।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জানে আলম জানু, সভাপতি কুতুপালং বাজার সমবায় সমিতি,ও সঞ্চালনা করেন নুর মোহাম্মদ মিজান, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাখা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,খেলাই শক্তি খেলাই বল, মাদক ছেড়ে খেলতে চল,এই স্লোগান বজায় রেখে কুতুপালংয়ের যুব সংঘ এর আয়োজনে টানা দ্বিতীয় বারের মতো আজ অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট,এই ধরনে খেলা যেন বাংলাদেশের প্রতিটি এলাকায় হয়,যদি এই খেলা গুলো চলমান থাকে, তবে স্হানীয় উটতি বয়সি যুবকরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে।তাই তিনি কুতুপালং যুব ক্রীড়া সংঘ ও উক্ত সংঘঠনের সবাই কে ধন্যবাদ জানান,এবং সামনে এই ধরনের খেলা আরো উপহার দিবে কুতুপালংয়ের বুকে সেই প্রত্যাশা কামনা করছে।




