slider

পটিয়ায় দুই ভাইকে পিটিয়ে জখম, মামলা

সেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি : পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত মোহাম্মদ আনোয়ার এর পুত্র মো: আশেক বাদী হয়ে প্রতিপক্ষ আবদুল মোতালেব চৌধুরী, মুনসেফ আলী, রমিজ উদ্দিন, আরিফ হোসেন, রাশেদ ও শাহেদকে বিবাদী করে পটিয়া সিনিয়র জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর মামলা নং-১০/২০২৩ দায়ের করছেন। ঘটনাটি ঘটেছে গত ৩১ ডিসেম্বের। এ ঘটনার পর পর পটিয়া থানায় অভিযোগ দিলে কোন প্রতিকার না পাওয়ার বাদী আদালতের সরাপন্ন হয়।

মামলা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩১ ডিসেম্বর বাদীর বসতঘরের দক্ষিণ পাশের্^ জমিতে চাষাবাদ করার সময় বিবাদীরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাদীর ছোট ভাই হাবিবুল্লাহ উপর অর্তকিত হামলা চালায়। এর কারণ জানতে চাইলে বিবাদীগন আমাকেও লোহার রড পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং গলা চাপিয়ে শ^াসরোধ করে হত্যার চেস্টা চালায়। এতে বিবাদীগন নগদ টাকা ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমাদের শো-চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা এ ঘটনায় কোন মামলা মোকাদ্দমা করিলে প্রাণে মারা হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আমাদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে মামলার বাদী আশেক জানান, বিবাদীদের প্রায় সময় আমাদের পরিবারবর্গকে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণে মারার হুমকি দিয়েছে। বিবাদীদের বিরুদ্ধে আদালতে অপর সি.আর. নং-৫২০/২২ মামলাটি বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি চট্টগ্রামের দায়িত্ব দিয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত চলামান রয়েছে। এ ব্যাপারে আমি প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button