slider

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মাদক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে ১৮ ও ১৯ জানুয়ারি দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে উক্ত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জুলেখা বেগম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র ইউডিএফ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button