slider

পটিয়ায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমরান গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামে পটিয়ায় চেক ডিজঅনার পৃথকভা দুই মামলায় ইমরান খান (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানার পুলিশ। ১৪ জানুয়ারি শনিবার সন্ধায় পটিয়া পৌর সদর ওয়াবদার রোড় এলাকা থেকে থানার এস আই সনজয় সেন গোপন সংবাদ ভিত্তিতে অভিয়ান চালিয়ে ইমরান খানকে গ্রেপ্তার করে। ১৫ জানুয়ারি রবিবার ইমরান খানকে আদালত সোপার্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। সে পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড সোনা মিয়া সওদাগরের বাড়ি এলাকার আবুল হোসেনের পুএ। তার বিরুদে চকরিয়া উপজেলার শিল্পী রানী ধর এর ১৬ লাখ টাকা এবং একই উপজেলার অরুণ ধরে ৩০ লাখ ৪২ হাজার টাকা চেক ডিজাইনার সি আর মামলা নং ১৬৫/১৬, ৪৩৮/১৬ ইং রুজু হয়। আদালতে দীর্ঘদিন মামলাটি শুনানি শেষে ২০১৯ সালে একটি মামলায় এক বছর অপর আরেকটি মামলায় ৬ মাসের বিনাশ্রমে সাজার আদেশ দেন চট্টগ্রাম মুখ্য মহানগর দায়রা জজ দ্বিতীয় বিজ্ঞ আদালত। ইমরান খান দীর্ঘদিন পলাতক ছিল। গত ১৪ জানুয়ারি পটিয়া থানার পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে অভিয়ান চালিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় বলে ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান। ইমরান খানের পটিয়া ছবুর রোড়ে এন জে শপিং কমপ্লেক্স মনে রেখ একটি দোকানের মালিক বলে সুএে জানাযায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button