slider

রসিক কর্মচারী আকতার হোসেন এবং দেওয়ান আবু শাহীনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশনের পানি সরবরাহ শাখার কর্মচারী আকতার হোসেন এবং দেওয়ান আবু শাহীনের স্বরণ সভা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের আয়োজনের গকতাল মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুহুল আমীন মিঞা।
রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও দ্বিতীয় বারের মত নির্বাচিত ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, সচিব উম্মে ফাতেমা, তত্তাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী ও রাজস্ব কর্মকর্তা শ্রী জয়শ্রী রানী রায়। 
এ সময় সহকর্মী আকতার হোসেন এবং দেওয়ান আবু শাহীনের স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসেব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর শান্ত প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button