নাটোরে তারেক ও জোবায়দা রহমানের সম্পতি বাজেয়াপ্তের প্রতিবাদে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : নাটোরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর অস্থাবর সম্পাতি বাজেয়াপ্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাটোর জেলা যুবদল ও ছাত্রদল। রোববার বিকেলে শহরের হাফ রাস্তা এলাকা থেকে মিছিল টি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পছি¥ আলাইপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পতি বাজেয়াপ্ত করে আদালত যে রায় দিয়েছে সেই রায় সরকারের নির্দেশনায় দেয়া হয়েছে। এই রায় বাংলার জনগন মানে না। বিক্ষোভকারীরা এই ফরমাশি রায় বাতিলের দাবি জানান।




