slider

বড়াইগ্রামে ৮ দিন ধরে নিখোঁজ দুই মাদরাসাছাত্র

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দুই মাদরাসাছাত্র আট দিন ধরে নিখোঁজ রয়েছে। ৩০ ডিসেম্বর বাড়ি থেকে ফেরার পথে তারা নিখোঁজ হয়।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় পৃথক পৃথক দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া নাটোর র‌্যাব ক্যাম্পে লিখিতভাবে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

নিখোঁজরা হলো শওকত আলী (১১) ও ইয়াছিন আলী রনি (১০)। শওকত জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের সোহেল রানার ছেলে। রনি একই গ্রামের মোখলেস শেখের ছেলে। তারা উভয়ই চামটা দিয়ারপাড়া হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর তারা মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও তারা মাদরাসায় পৌঁছেনি। ফলে শিক্ষকরা বাড়িতে খবর দেন। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খবর নেয়। তবুও কোনো সন্ধান পাওয়া যায়নি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, পুলিশ তাদের উদ্ধারে তৎপর রয়েছে। দেশের সকল থানায় তাদের নিখোঁজের তথ্য পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button