১ দিন আগেও ক্ষমতা ত্যাগ করবেন না – এ্যাড. কামরুল ইসলাম এমপি

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : আমাদের রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি, দুস্থ মানুষদের নিয়ে আমাদের রাজনীতি, আজকে আমরা আপনাদেরকে এই শীত বস্ত্র বিতরণের জন্য এখানে এসেছি, এটাও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ,আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থাকবো।
রাজনীতি মানুষের জন্যে, যারা মানুষের জন্যে রাজনীতি করে না,দেশের জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশিদের প্রতি আস্থা রাখে,যারা জনগণের স্বার্থ দেখে না, যারা কেবলমাত্র ক্ষমতার লিপ্সায় বিভোর, ক্ষমতায় যাওয়ার জন্যে যারা ষড়যন্ত্র করে,জনদুর্ভোগ সৃষ্টি করে, সন্ত্রাস করে,মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে, তারা কোন সময়ই সাধারণ মানুষের বন্ধু হতে পারে না, আমাদের বাংলার মানুষ তাদের সাথে নাই, বাংলার মানুষ আমাদের সাথে আছে, আমরা স্পষ্ট বলতে চাই, একেবারে মেয়াদের শেষ দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার ক্ষমতায় থাকবেন, এক দিন আগেও ক্ষমতা ত্যাগ করবেন না, এটাই পরিষ্কার কথা, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এবং একটা সুষ্ঠ ও গ্রহণ যোগ্য নির্বাচন হবে,সেই নির্বাচনের মাধ্যমেই আমরা বিশ্বাস করি সাধারন মানুষের বন্ধু, আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলার মানুষ নির্বাচিত করবে এই বিশ্বাস এবং আস্থা আমাদের আছে।
গতকাল শুক্রবার (৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পারজোয়ার বালক উচ্চ বিদ্যালয় মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামীন লীগের উদ্যোগে গরীব, দুঃখী ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল ইসলাম।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে এসময় তিনি আরো বলেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পাশে থাকার রাজনীতি, জনগণকে নিয়েই আমাদের রাজনীতি, জনগনের আস্থা অর্জন করেই আমার আগামী দিনেও আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ,মুক্তিযুদ্ধের অর্জন গুলোকে বাস্তবায়ন করতে চাই এবং দেশে যে উন্নয়নের ধারা আছে সে উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম ,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য নাজমুল জাহান রিপন প্রমূখ।



