slider

বড়াইগ্রামের সদ্য পদত্যাগকৃত মহিলা ভাইস চেয়ারম্যান কলির ইন্তেকাল

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি (৩৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ২ মাস যাবত তিনি টিউমার জটিলতাসহ কিডনি রোগে ভুগছিলেন। 

সুরাইয়া আক্তার কলি বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এশারত আলীর কনিষ্ঠ কন্যা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সর্দারের সহধর্মিণী এবং বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। তার এই অকাল মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button