slider

রোহিঙ্গা ক্যাম্পে দুইজন গুলিবিদ্ধ

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে আতংক বিরাজ করছে। এঘটনার পর থেকে ক্যাম্প অভ্যন্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলিবিদ্ধ হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনিসুল মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও তার ছেট ভাই সৈয়দ আলম (২২) আহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, ব্লক-এ তে ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তরা দুই ভাইকে গুলি করেছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। প্রথমে গুলিবিদ্ধ দুইজনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button