slider

জগন্নাথপুরে গুচ্ছ গ্রামের নির্মাণ কাজ পরিদর্শন করেলেন ইউএনও

সুনামগঞ্জ সংবাদদাতা : জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গৃহহীনদের জন্য প্রদানকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ও নতুন ঘর নির্মাণ এর জায়গা পরিদর্শন করেছেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর আওতায় কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলিয়া গ্রামের দক্ষিণ পার্শ্বে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ও নতুন ঘর নির্মাণ এর জায়গা ২রা জানুয়ারী রোজ সোমবার বিকালে পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন অফিস এর তহশিলদার মোঃ নাজমুল হুদা খান ও সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি সহ আরো অনেকে।
এ ব্যাপারে তহশিলদার নাজমুল হুদা খান বলেন, ইতিমধ্যে অত্র এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এর ঘর ৯৬ টির কাজ সম্পন্ন হয়েছে। সুবিধাভোগী পরিবার বসবাস করছেন, ৫০টি ঘরের কাজ চলমান রয়েছে এবং আরো ৫০টি ঘর নির্মাণ এর জায়গা নির্ধারণ করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জমি ও গৃহহীন পরিবারের মাঝে উপজেলার বিভিন্ন এলাকায় ঘর নির্মাণ করা হয়েছে। সুবিধাভোগীরা বসবাস করছেন। যাচাই বাছাই এর মাধ্যমে ঘর প্রদান করা হয়েছে এবং নবনির্মিত ঘরও যাচাই-বাছাই এর মাধ্যমে হতদরিদ্র জমি- গৃহহীন মানুষের মাঝে হস্তান্তর করা হবে। আরো নতুন ঘর নির্মাণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button