কালিয়ায় নৌকা ডুবে মৃত্যু ২, নিখোঁজ ৪

মো মামুন মোল্যা,নড়াইল : নড়াইল জেলার কালিয়া উপজেলায় মৃত স্বজন কে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ ৬জন, স্থানীয় সূত্রে জানা যায় নৌকার মাঝি অতিরিক্ত যাত্রী তোলার কারণে মাঝ নদীতে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের টানে ঢেউয়ের আঘাতে তলিয়ে যায় এখনো নৌকো উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতরা হল পার বাহিরডাঙা গ্রামের ইনামুল মন্ডলের মেয়ে এবং বাবুপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) এবং তার পুত্র নাসিম (২)।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে বাহির ডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীতে ১৬জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো ৪ জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ ব্যাক্তিদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিখোঁজব ব্যক্তিরা হলেন ১.মাহমুদ শেখ (৪৫), ২.রয়েল মন্ডল (৩০), ৩.লাবু শেখ(২৮), ৪.খান জাহান আলী (৫০)।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, ১ ফাতেমা (২), ২ শিহাব মন্ডল, ৩ সালমা বেগম(৩৫), ৪ রিনি বেগম (৪০), ৫ সাবানা বেগম(৫০), ৬ রত্না বেগম(৪০), ৭ আনোয়ারা বেগম(৩৫), ৮ মনির মন্ডল (৫০), ৯ ফাতেমা বেগম (৪৫), স্থানীয় সূত্রে জানা গেছে যে এই নদী দিয়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে । এ মৃত্যুতে এলাকাবাসী শোকাহতো।
মাওলি ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক এ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, কালিয়া উপজেলার হামিদুপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জলিলের স্ত্রী নাজমা তার সন্তান নিয়ে মৃত দাদিকে দেখতে একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। কিন্তু ছোট আকৃতির খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করায় ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নাজমা তার চার বছরের সন্তানকে নিয়ে উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নাজমা ও তার সন্তানের লাশ উদ্ধার করে।
বৃহত্তর যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: মামুনুর রশীদ বলেন, রাতে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। সকাল থেকে ডুবুরি দলসহ উদ্ধার অভিযানে একাধিক টিম কাজ করছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নৌকারডুবির স্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, নদীতে জোয়ার-ভাটার কারণে ঘটনাস্থলের কাছাকাছি নিখোঁজদের উদ্ধারের আশা খুব ক্ষীণ। ফায়ার সার্ভিস অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় পুলিশের সহায়তায় নবগঙ্গা নদীর সাথে যুক্ত সব জায়গায় খবর পাঠানো হয়েছে। ফায়িার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পর নড়াইল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




