slider

উখিয়ায় দুই শতাধিক ছাতা বিতরণ

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক ছাতা বিতরন করেছেন এনজিও সংস্হা মুক্তি কক্সবাজার। ২৮ আগষ্ট সকাল ১১টার সময় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে এ ছাতা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। মুক্তি কক্সবাজার কতৃর্ক GBViE প্রকল্পের আওতায় এ ছাতা গুলো বিতরন করেন।
জানা যায়, উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনির শিক্ষার্থীর মাঝে এসব ছাতা বিতরণ করেন। এ সময় এক মনোমুগ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষক এবং শিক্ষার্থীরা অনেক আনন্দিত। তারা এনজিও সংস্হা মুক্তি কক্সবাজারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার এর সোস্যাল মোবিলাইজেশন সুপারভাইজার মোমেনা হোসেন ও সোস্যাল মোবিলাইজার সোহেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button