slider

মাধবপুরে দুই প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৩১ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। 

শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান এমপি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিং, হবিগঞ্জের পুলিশ সুপার, উপজেলা নির্নাহী কর্মকর্তা মনজুর আহসান, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ক্রীড়া প্রেমীক ছাত্র ছাত্রী বৃন্দ। 
বিমান মন্ত্রী বলেন, মাধবপুর শেখ রাসেল স্টেডিয়ামের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের খেলা প্রেমীরা আর্জেন্টিনার মত বিশ্ব কাপ খেলতে যাবে। 

ক্রীড়া মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ১৮৬টি মিনি স্টেডিয়ামের জন্য সাড়ে ১৬শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সর্বপ্রথম মাধবপুর স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। তিনি আশা করেন ভবিষ্যতে বিশ্বকাপ বাংলাদেশে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button