slider

সহকারী পুলিশ সুপার এর সাথে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীর সাথে মতবিনিময় করেছেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এসময় এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সর্বোত্তম সহযোগীতার আশ্বাস দেন এবং বলেন আশা করবো আপনারা বস্তুনিষ্ঠতা রক্ষা করবেন। এসময় সংবাদকর্মীদের কাছ থেকেও তিনি সহযোগীতা কামনা করেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহবায়ক শংকরপাল চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু ও সদস্য ত্রিপুরারী দেবনাথ তিপু, জালাল উদ্দিন লস্কর, শেখ জাহান রনি, তোফাজ্জল হোসেন চৌধুরী, মোঃ নাহিদ মিয়া, এম এম গউচ, লিটন বিন ইসলাম, শাহীন মিয়া, হামিদুর রহমান, আক্তার হোসেন, শাহনেওয়াজ খান মিলন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button