sliderখেলাশিরোনাম

ইংলিশ ফুটবলার জিওফ হার্সটের পর প্রথম এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: সেবার বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। সালটা ১৯৬৬। ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি। জার্মানরা হেরেছিল ৪-২ গোলে। যেখানে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হার্সট। ৫৬ বছর ধরে তিনি একাই আগলে রেখেছিলেন সেই রেকর্ড। অবশেষে তার সেই রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে।

লুসাইলের আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে আজ আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে ফ্রান্স। সেখানে শুরুতে দুই গোলে পিছিয়েও ফের এগিয়ে গেছে ফরাসিরা। ৩-৩ গোলে শেষ হওয়া খেলা গড়িয়েছে টাইব্রেকারে। আর দিদিয়ের দেশমের দলের হয়ে তিনটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতেই করলেন হ্যাটট্রিক।

বিশ্বকাপের ফাইনালের দ্বিতীয় হ্যাটট্রিক করা ফুটবলার এমবাপ্পে। তার কারণে হারতে বসা ম্যাচে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button