slider

মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরী : ডিবি প্রধান হারুন অর রশীদ

এস.এম নুরুজ্জামান, মানিকগঞ্জ : ডিবি প্রধাণ হারুন অর রশীদ বলেছেন মাদকাসক্তরা শুধু নিজেদের মেধা ও জীবনীশক্তিই ধ্বংস করছে না, তারা সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিঘ্নিত করছে নানাভাবে যেসব পরিবারের সদস্য নেশাগ্রস্ত হয়েছে, সেসব পরিবারের দুর্দশা অন্তহীন।
শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের স্বপ্ন মাদক নিরাময় কেন্দ্র পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান আরো বলেন জীবনবিধ্বংসী এ নেশার কবলে পড়ে অসংখ্য তরুণের সম্ভাবনাময় জীবন নিঃশেষিত হচ্ছে। মাদকাসক্তি আসলে নেশাগ্রস্ত ব্যক্তির বিবেক-বুদ্ধি, বিচারক্ষমতা, নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আদর্শ সবকিছুকে খেয়ে ফেলে। ইসলামের দৃষ্টিতে এসব অনিষ্টকারিতা ও অপকারিতা গুরুতর মহাপাপ। মাদকাসক্তি মানুষকে ব্যবহারিক জীবনে ইসলামের পঞ্চস্তম্ভ তথা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতসহ বিধিবদ্ধ দৈহিক ও আর্থিক ইবাদত থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, স্বপ্ন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও জেলা আওয়ামী সাবেক কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, স্বপ্ন মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সৌমিত সরকার মনা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এ্যাড দেওয়ান মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড সাদিকুল ইসলাম সোহা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button