slider

মাধবপুরে শহিদ মিনারে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানী হানাদার বাহীনিরা বাঙালী জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে, ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের দেশের মেধাবী বুদ্ধিজীবী গুণী শিক্ষক সাংবাদিক কবি- সাহিত্যিকদের নির্মমভাবে হত্যাকরে বাংলাকে মেধাশূন্য করেছে, তাদের স্মরণে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয় ।
বুধবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা চত্বরে শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান নেতৃত্বে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ছিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল নাজিম সহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগ নেতা মাখন চকদার, মিজানুর রহমান উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন রিংকু,সাংবাদিক নাহিদ মিয়া, শেখ জাহান রনি, এবং শিল্পকলা একাডেমির সকল শিক্ষার্থী বৃন্দ ও অভিভাবক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button