ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসী বিষয়ক আলোচনা

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেকস/ইপার এর সহযোগিতায় ক্ষুদ নৃ-তাত্বিক জনগোষ্ঠীদের সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ ও বন্টন ব্যবস্থা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বেলা ১১ টায় আড়ানগর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো.তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আদিবাসীদের যৌক্তিক দাবী-দাওয়া বিষয়ে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের ধামইরহাট উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আদিবাসী মহুরী বালা সনতি পাহান প্রমুখ।
সম্প্রতি বেসরকারী এ উন্নয়ন সংস্থা উপজেলার বিভিন্ন স্থানে বাল্য বিবাহ, মাদক, সামাজিক সচেতনতা ও আদিবাসী তথা ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।




