slider

শাল্লার বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল তালুকদার আর নেই

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা ডুমরা গ্রামের সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল তালুকদার চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর ।

বুধবার রাত আনুমানিক ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্য জনিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিলেট থেকে লাশ নিয়ে এসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয় এবং বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণমাধ্যমকর্মী সহ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়ে নাতি নাতনী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে ঘুগিংয়ারগাও মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button