slider

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (১৭) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আসিফ শহরের উত্তর বালুবাড়ী এলাকার কিবরিয়ার ছেলে।
শনিবার দুপুরে মোটর সাইকেল নিয়ে বাসা থেকে স্থানীয় কাঁউগা মোড়ের দিকে যাওয়ার পথে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে থাকা স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি।
এসময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান আসিফ (১৭)।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button