slider

হোমনা আলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শনিবার হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তৃনমূলের নেতা অধ্যক্ষ আব্দুল মজিদ সভাপতি ও একেএম সিদ্দিকুর রহমান আবুল সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। নন্দিত নেতৃদ্বয় পুনঃ নির্বাচিত হওয়ায় শুধু দলের মধ্যেই নয় উপজেলার সর্বত্র আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি করে। সম্মেলনের প্রধান অতিথি ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন এমপি এর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। বিশেষ অতিথি বৃন্দের মাঝে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম,রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতি পদে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও সাধারণ সম্পাদক পদের জন্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেলে জাঁকজমক আয়োজন ছিল হোমনা আওয়ামী লীগের শৃঙ্খলার বহিঃপ্রকাশ। সম্মেলন শেষে অধ্যক্ষ আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান আবুলকে পুষ্পমাল্য দিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কালে নেতৃদ্বয় হাত নেড়ে সকলকে অভিবাদন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button