slider

সিংগাইরে রোকেয়া দিবসে আলোর মিছিল ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “বেগম রোকেয়া আদর্শের পথ ধরি, নারীর শারিরীক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করি, নারী বান্ধব সমাজ গড়ি” এই ধরনের সৃজনশীল স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বেসরকারি সংগঠন বারসিক এর সহযোগিতায় এবং মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের আঙ্গারিয়া নারী উন্নয়ন সমিতি ও অঙ্কুর কিশোরী ক্লাব এর যৌথ নানা আয়োজনে
আজ বেগম রোকেয়া দিবসের নানা অনুষ্ঠানমালা সাজানো হয়।
মোমবাতি প্রজ্জ্বলোন ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় অঙ্কুর কিশোরী ক্লাবের সভাপতি অনামিকা সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রাবন্তী সরকার এর সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন আনোয়ারা খাতুন।
উপস্থিত ছিলেন আঙ্গারিয়া নারী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক অনু সরকার। কর্মসূচি ধারণা পত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার ও আছিয়া আক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন আঙ্গারিয়া নারী উন্নয়ন সমিতির সভাপতি সবিতা রানী সরকার। আরো অংশগ্রহণ করেন কল্পনা সরকার, অংকুর রুমকা সরকার, বৃষ্টি সরকার, সবিতা সরকার, কল্পনা মন্ডল।
গ্রামীণ এই কর্মসূচিতে তারা বেগম রোকেয়ার আদর্শের পথ ধরে তার অসাম্প্রদায়িক চেতনার মশাল ধরেন। আলোর মিছিল করে সমাজ থেকে সকল প্রকার সাম্প্রদায়িকতা কূপমন্ডুকতা দূর করে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিতে সরকারের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button