বিএনপির ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মিদের প্রস্তুত থাকার নির্দেশ

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মিদের প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) নেত্রকোণা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। তারা সাবেক এমপি মমতাজ উদ্দিন, সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। তারেক রহমানের নেতৃত্বে বিকল্প হাওয়া ভবন সৃস্টি করে দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছিল। হাওয়া ভবনের প্রত্যক্ষ মদদে সায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বে সারাদেশে জঙ্গি রাজত্ব কায়েম করেছিল। বিএনপি আবারো ত্রাসের সৃস্টি করে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির ত্রাসের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মিদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে। আওয়ামীলীগকে বাঁচাতে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। নির্বাচননে আওয়ামীলীগকে বিজয়ী করতে হলে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ জনগণের মধ্যে তুলে ধরার আহবান জানান।
সদ্যবিলুপ্ত জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষ মন্ত্রী ডা. দিপু মনি এমপি।
অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সম্মেলনের ২য় অধিবেশনে প্রধান অতিথি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ্যাডভোকেট আমিরুল ইসলামকে সভাপতি এবং এ্যাডভোকেট শামসুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন।



