উখিয়ায় ঔষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসী সিলগালা

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া প্রতিনিধি : রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার কুতুপালং ও বালুখালী বাজারের অবৈধ ফার্মেসী গুলোকে অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসন।
বুধবার(৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক রোমেল মল্লিকের নেতৃত্বে প্রায় শতাধিক ঔষুধের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ভেজাল ঔষধ মজুদ রাখা,নিম্নমানের ঔষুধ বিক্রয়সহ ঔষধ প্রশানের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আবছার হেলালীর মালিকাধীন আবছার মেডিকেল হল, সিরাজুল কাদেরের সমিহা-ফাতেমা ফার্মেসি, মোজাম্মেল হকের ফিরোজা মেডিকেল হল, মোস্তফা কামালের আব্দুল্লাহ মেডিকেল হল, আলী আজগরের সেবা মেডিকেল হল সিলগালা করা হয়।
এসময় বাংলাদেশ সরকারের অনুমোদনহীন মিয়ানমার ও ভারতের বেশকিছু অবৈধ ও মানব দেহের জন্য ক্ষতিকারক ঔষধ জব্দ করা হয়। পাশাপাশি আল-করিম মেডিকেল হল ও মা-মেডিকেল হলকে ঔষুধ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।
কক্সবাজার জেলা ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন,জীবন রক্ষাকারী ঔষুধে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সহ অপচিকিৎসকদের বিরুদ্ধে আমাদের এই অভিযান।আজকের অভিযানে কুতুপালং এর ৫টি অবৈধ ঔষুধের দোকানকে সিলগালা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবেই বলে জানান তিনি।



