slider

কয়লা সঙ্কট সমাধানের দাবিতে নাটোরে ইটভাটা মালিকদের মানবন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে নাটোরে ইটভাটা মালিক সমিতি মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
রোববার (২৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সভাপতি শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন হোসেন, সহ-সভাপতি আনিসুর রহমানসহ ইটভাটা মালিক সমিতির সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, বিগত ৫০ বছরের অধিক সময় ধরে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মানে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রন আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও সেই আইনের কয়েকটি উপ ধারায় দূরত্ব নির্দিষ্ট করায় দেশের অধিকাংশ ইটভাটা অবৈধ হয়ে পড়ে। ফলে মালিকরা ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। পরিবেশ অধিদফতরে একাধিকবার আবেদন করে ২০১৯ সালে কিছু ধারার সংশোধন আনলেও ওই ধারার কোনো পরিবর্তন হয়নি।অধিকাংশ ইটভাটা মালিকগণ লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া ইট পোড়ানোর প্রধান উপকরণ জ্বালানি কয়লা অতি মুনাফালোভী আমদানিকারকরা সিন্ডিকেটের মাধ্যমে বেশী মূল্যে কয়লা বিক্রি করছেন। ফলে তারা জ্বালানি সমস্যায় পড়ছেন। বক্তারা এসব সমস্য সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button