slider

বাল্য বিবাহ নারী নির্যাতন ও সামাজিক সহিংসতা প্রতিরোধে সচেতনতার প্রত্যয় নিলেন শিক্ষকেরা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “জেন্ডার সংবেদনশীল শিক্ষাঙ্গন গড়ি,বৈষম্য হ্রাস করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের ঐতিহ্যবাহী বায়রা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বাল্য বিবাহ নিরোধ, নারী নির্যাতন বিরোধী আইন ও সচেতনতা বিষয়ে শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো.বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার। সেশন পরিচালনা করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
সমাপনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও খেলাঘর আসর এর জেলা সভাপতি আব্দুল হালিম, বিশেষ আলোচনা করেন অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো.খলিলুর রহমান।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক প্রভাবতী সরকার চঞ্চলা রানী রায়, সুশমা মৃধা, বিনয় চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা বলেন আমরা শ্রেণী পাঠে মাঝেমধ্যে এগুলো বললেও অবিভাবকের অসচেতনতায় কথার আমল কম৷ তারপর আপনারা অবিভাবকদের সাথে এই ধরনের কর্মসূচি করলে ভালো হবে। আমরা শিক্ষার্থীদের সাথে প্রতিদিনের এসেমবেলীতে বাল্য বিবাহ ও নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতার কুফল তুলে ধরবো। আমাদের সাথে সমাজে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে অবশ্যই আমরা সংবেদনশীল শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মান করতে পারব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button