পটিয়া আদালত এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন নিবার্চন, সভাপতি বিধান, সম্পাদক আজাদ

সেলিম চৌধুরী, সংবাদদাতা : পটিয়া আদালত এডভোটক ক্লার্ক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নিবার্চন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিবার্চন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে নিবার্চনের ফলাফল ঘোষনা করেন প্রধান নিবার্চন কমিশনার এডভোকেট দেবেষ গুপ্ত। এতে সভাপতি পদে বিধান আচার্য্য পান ৫৩ ভোট ও নিকটতম প্রতিদন্ধি শ্যামল চক্রবর্তী ৩১ ভোট। সহ-সভপতি পদে সুকান্ত কৃষ্ণ আচার্য্য পান ৪৬ ভোট ও তার নিকটতম প্রতিদন্ধি উজ্জ্বল কান্তি নন্দী পান ৩৭ ভোট। সাধারন সম্পাদক পদে আজাদুল ইসলাম আজাদ পান ৫০ ভোট ও নিকটতম প্রতিদন্ধি জামাল উদ্দিন ৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে প্রদীপ চৌধুরী পান ৫০ ভোট ও তার নিকটতম প্রতিদন্ধি মো: নাজিম উদ্দিন ২৯ ভোট। কার্যকরি সদস্য পদে মিন্টু দে মন্টু পান ৫০ ভোট ও তার নিকটতম প্রতিদন্ধি এস এম মোয়াজ্জেম হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তৎমধ্যে বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচতরা হলেন যুগ্ন সম্পাদক সুমন দে, অর্থ সম্পাদক বাবলা চৌধুরী, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক দীপংকর চৌধুরী এবং প্রচার ও দপ্তর সম্পাদক টিপু দে। এ নিবার্চনে ৮৯ ভোটের মধ্যে ৭৭ জন ভোট প্রদান করেন তৎমধ্যে ৩টি ভোট বাতিল হয়। এতে প্রধান নিবার্চন কমিশনার দায়িত্বে ছিলেন এডভোকেট দেবেষ গুপ্ত, সহকারি কমিশনার এডভোকেট মিন্টু আচার্য্য ও সদস্য সচিব এডভোকেট মহিউদ্দিন মহি। এ কমিটি আগামী ২ বছর এই সংগঠনের দায়িত্ব পালন করবেন করে জানিয়েছেন রন প্রধান নিবার্চন কমিশনার এডভোকেট দেবেষ গুপ্ত।




