slider

লালপুরে সড়ক দূর্ঘটনায় দাদা, পিতা ও পুত্র নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মড়ক দূর্ঘটনায় দাদা, বাবা ও পুত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ডেবরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ (২৭) এবং নাতি ইভান (৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবারের নিহত দাদা, পিতা ও পুত্র লালপুর থেকে মোটরসাইকেলযোগে গোপালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ডেবর পাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি জিএম ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা সোহাগ ও ছেলে ইভানের মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয়রা দাদা শহিদুল ইসলামকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে যাত্রীবাহী বাসটি জব্দ করলেও বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় তিনজন মারা গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button