sliderস্থানিয়

হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইন্টারনেট সংযোগের তার মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিউল ইসলাম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কলেজ রোডের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা সুলতান বেপারির ছেলে। তিনি স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কেএস ইন্টারনেটে অপটিক্যাল ফাইবারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে উপজেলার কলেজ রোড মুলা মার্কেট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট লাইনের ত্রুটি মেরামত করার জন্য। ওই সময় অসাবধানতাবশত কাজের একপর্যায়ে বিদ্যুতস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button