হাতিয়ায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : হাতিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি-২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার এগারোটি ইউনিয়নের ৮৬০০ জন কৃষকের মাঝে এসব ফসলের সার ও বীজ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র ওবায়েদ উল্লাহ বিপ্লব এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ বাজেদ সবুজ।




