slider
বড়াইগ্রামে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াই গ্রামের একটি অস্ত্র মামলায় জনৈক আলতাব হোসেন ভোলনকে(৩৭) ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ ১৭ নভেম্বর বৃহ¯পতিবার বেলা এগারোটার দিকে ¯েপশাল ট্রাইবুনাল-১এর বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। কারাদন্ডপ্রাপ্ত আলতাব হোসেন বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লেখ্য ২০২১ সালের ২৬ জুন বড়াইগ্রাম উপজেলার দোগাছি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল। সেখানে সন্ধ্যা সাতটার দিকে অভিযান পরিচালনাকালে আলতাফ হোসেনের দেহ তল্লাশি করে একটি পিস্তল ওম্যাগাজিন উদ্ধার করে তারা। পরে তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় অস্ত্র এনে একটি মামলা দায়ের করা হয়।




